Thursday, July 01, 2010

আমিও জাতির জনক হতে চাই

আমি একাত্তরের প্রজন্ম নই, আমি একাত্তরের পরবর্তী প্রজন্ম। আমি বাংলাদেশে বিশ্বাসী। আমি একাত্তরে বিশ্বাসী। আমি চাই একাত্তরে যারা যুদ্ধাপরাধ করেছে তাদের বিচার হোক। কিন্তু যখন আমার বিবেক আমাকে প্রশ্ন করে, কে করবে এই বিচার?? আমি বলে উঠি কেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি!!! তখনি বিবেক অট্রহাসিতে ফেটে পড়ে… ওর হাসি যেন থামতেই চায় না, মনে হয় যেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে হস্যকর কৌতুকটি সে শুনেছে মাত্র। নাহ সে থামছেই না, হেসেই চলেছে। খানিক পর অনেক কষ্টে হাসি চেপে বলে কারা স্বপক্ষের শক্তি? যারা এই মুক্তিযুদ্ধকে করেছে সর্বাধিক বিতর্কিত তারা? ক্ষমতায় গিয়েই যারা লুটপাটে ও ধংশযজ্ঞে মেতে উঠে তারা?? ইতিহাস কে যারা নিজের বাপের দেয়া সম্পত্তি মনে করে যেভাবে ইচ্ছা সেভাবে পরিবর্তন করে তারা??

আমি বজ্রকন্ঠে হুংকার ছেড়ে বলি, তাই বলে কি যারা আমার তিরিশ লক্ষ মা-বোনের ইজ্জতের হানি করেছে তাদের বিচার হবে না? প্রতিউত্তরে সে বলে উঠে অবশ্যই হতে হবে, হতেই হবে কিন্তু তিরিশ লক্ষ মা-বোনের ইজ্জত লুন্ঠন করতে কি শুধু এই হাতেগোনা কয়জন লোকই দায়ী? বাকীরা কোথায় তাদেরকে কে খুজে বের করবে?? তাদের কি বিচার হওয়া লাগবে না?? আমি আর ভাবতে পারি না।

কোথা হতে যেন কেউ বলে উঠে…… প্রতিহিংসা কখনও ভালো ফল বয়ে আনে না, বরং আগুনের লেলিহান শিখায় ঘী ঢেলে দিয়ে আগুন কে করে শতগুন প্রজ্জলিত। হিরোশিমা-নাগাসাকীর দিকে তাকাও একদিন তারা যাদের অমানবীক আক্রমনে নির্বংশ হয়ে গিয়েছিল তাদের সাথেই ওরা কাধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছে, তাতে কি তাদের জাত-কুল চলে গেছে??? না বরং তারা বিশ্ব ভ্রম্মান্ডে মাথা উচু করে নিজেদের শ্রেষ্ঠত্ব কে ঘোষনা করছে। না আমি তোমাদেরকে বলছি না আপোষ করতে, আমি বলছি না ভুলে যেতে সব কিছু। কিন্তু কেন প্রতিহিংসা বশত লোকদেখান প্রহশনের এই বিচার নাটক মঞ্চস্থ করে শত সহস্র অপরাধীকে আড়াল করা?? কেন ইতিহাস কে বিকৃত করা?? কেন রাজনৈতিক স্বার্থহাসীলের নিমিত্তে মুক্তিযুদ্ধের পবিত্রতাকে কলংকিত করা?? একি নিজের হাতে নিজের গালে জুতাপেটা করার শামিল নয়???

অথপর কানে কানে সেই কন্ঠ ফিস ফিস করে বলে যায় আরও কিছু কথা, স্বাধীনতার নয় মাস দেশের জন্য যুদ্ধ করার কারনে যদি পরবর্তিতে সাত খুন মাফ হয়ে যায় তাহলে আমি সুদুর অতীতে সেই মুক্তি যুদ্ধে ফিরে যেতে চাই, আমি মুক্তি যুদ্ধে অংশ নিতে চাই…এবং আবার তোমাদের যুগে এসে পুরো দেশটা বিক্রি করে নিজের উদর পুর্তি করতে চাই।কি রাজি???? জনসমুদ্রে গরম গরম বক্তব্য দিয়ে, জনগনকে স্বাধীনতার জন্য পিপাসাক্ত করার বিনিময়ে যদি একটা দেশ নিজের নামে লিখে নেয়া যায় তাতে মন্দ কি?? স্বাধীনতার জন্য উন্মোখ জনতাকে যুদ্ধময়দানে ফেলে কোন এক রাতের আধারে নিরাপত্তার গ্যরান্টি পেয়ে নিজেকে প্রতিপক্ষের নিকট সপে দেয়ার বিনিময়ে যদি জাতির জনক হওয়া যায় তাহলে আমিও জাতির জনক হতে চাই।

সামুতে এই লেখাটা পাবেন এই ঠিকানায় http://www.somewhereinblog.net/blog/shamim_uia/29189654#c4749732 এখানে কিছু মজাদার মন্তব্য আছে যা আপনার ভালো লাগবে বলে আমি আশাবাদি।

No comments:

Post a Comment