আজ মহান জাতীয় সংসদে সংবিধান সংশোধনের কমিটি করা হয়েছে। পনের সদস্যের এ সংসদীয় কমিটির নেতা সাজেদা চৌধুরী। বিখ্যাত বনমন্ত্রী। আদালত উনার পুত্রধনকে শাস্তি দিয়েছিলো আর রাষ্ট্রপতি মহোদয় নিয়ম ভঙ্গ করেই বিশেষ ক্ষমা করে দিয়েছিলেন। আইন অনুযায়ী অপরাধীকে আত্মসমর্পণ করতে হয়নি, মন্ত্রীপুত্র বলে কথা।
বাকী সদস্যদের মধ্যে আছেন বিখ্যাত বামপন্ত্রী সমাজতান্ত্রিক রাশেদ খান মেনন। আমু, রাজ্জাক, তোফায়েল, শেখ সেলিম, ইনু সহ আরো অনেকেই কমিটির সদস্য। নাম শুনেই আনন্দে বুক ভরে যায়, বিশাল বিশাল রাজনৈতিক ব্যাক্তিত্ব। উনারা নিশ্চয় দেশপ্রেমিক নেতা। রাজ্জাক সাহেব আশা করি র এর স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেবেন, আশা করতে দোষ কি। মহান মহান ভালো মানুষরা সংবিধান গড়েপিটে মানুষ বানাবেন। দেশের ভিত্তি সংবিধান উনাদের হাতে নিরাপদ, ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠ। তাই উনারা যা ইচ্ছা করুক সংবিধান নিয়ে।
তবে খবর পড়ে যা বুঝলাম, বাংলাদেশ এভাবেই চলবে। অতীত ভুলে সামনে যাবার কথা বললে দেশবিরোধী রাজাকার। তাই বারবার পুরনো ইস্যু নিয়েই টানাটানি চলতে থাকুক। কেউ কাউকে ছাড় দিতে রাজি না। আমার যা চিন্তা তা দিয়েই আমি দেশ চালাবো। পরেরবার আপনি আসলে আপনার যা চিন্তা তা দিয়ে আপনি চালাবেন। দেশের বারোটা বাজলে কি আসে যায়!
বড় সরলীকৃত চিন্তা। কিন্তু এমন উদ্ভট পরিস্থিতি চালু রাখা হচ্ছে ইচ্ছে করেই। দেশের নেতা আর বুদ্ধিজীবীরাও ইচ্ছে করেই অংশ নিচ্ছেন। নতুন নতুই ইস্যু তৈরী করে আরো পেছনে নেয়া হচ্ছে। সবকিছু সুন্দর মহাপরিকল্পনার অংশ।
ভাল লেখা, তবে আপনি মন্ত্রীপুত্র না হওয়ায় একটু ভয়তে আছেন বলে মনে হল।....বুঝেন নাই....মানে রিমান্ডের ভয়!!!!
ReplyDelete