ইচ্ছা ছিল মা হবার, তাই চিকিৎসার দ্বারস্থ হওয়া৷ কিন্তু সেখান থেকে ফিরতে হলো লাশ হয়ে৷ তাও আবার ভুল চিকিৎসায়৷ ঢাকায় এই খবর বেশ আলোড়ন তুলেছে৷ রয়েছে দুই ভুয়া ডাক্তারের খবরও৷ সঙ্গে সংবিধান সংশোধনের সরকারি উদ্যোগের কথা৷
রোগীর মৃত্যু ভাঙচুর
রোগী মৃত্যুর ঘটনায় ঢাকায় একটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর৷ বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম দিচ্ছে এই খবর৷ শিরোনাম, ‘‘ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর''৷ বিয়ের আট বছর পার হয়ে গেলেও সন্তান হচ্ছিল না ফেরদৌসীর৷ তাই, মা হওয়ার আশায় নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে বুধবার হাসপাতালে যান তিনি৷ কিন্তু সেখান থেকে ফেরদৌসীকে ফিরতে হলো লাশ হয়ে৷ এদিকে, এই ঘটনায় ভাঙচুরের সঙ্গে একজন রাজনৈতিক নেতাও জড়িত বলে অভিযোগ উঠেছে৷ তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসায় কোন ভুল ছিলনা৷
ভুয়া চিকিৎসক আটক
একইধরণের আরেকটি খবর দিয়েছে দৈনিক সমকাল৷ শিরোনাম, ‘‘হাসপাতাল নয় কসাইখানা!'' ঢাকার মোহাম্মদপুরে চিকিৎসা জ্ঞান না থাকা সত্ত্বেও দুই ব্যক্তি একটি হাসপাতাল খুলে বসেছিলেন৷ এমনকি তারাই রোগীকে অপারেশন করতেন, দিতেন অ্যানেসথেশিয়া৷ আর তাতে রোগী মারা গেলে, তার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয়া হতো৷ এরপর পাঠানো হতো অন্য হাসপাতালে৷ ভয়ংকর এই দুই ভণ্ড ডাক্তারকে আটক করেছে ব়্যাব৷ তাৎক্ষনিকভাবে তাদের শাস্তিও দেয়া হয়েছে৷ তবে তা পর্যাপ্ত নয় বলে জানাচ্ছে সমকাল৷
সংবিধান সংশোধন
ঢাকার অধিকাংশ দৈনিকে জায়গা পেয়েছে এই খবর৷ ইত্তেফাকের শিরোনাম, ‘‘অবৈধ ক্ষমতা দখল ঠেকাতেই সংবিধান সংশোধন: প্রধানমন্ত্রী''৷ সংবিধান সংশোধনের জন্য ইতিমধ্যে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে৷ বুধবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন৷
ছিনতাইকারী ঠেকাতে তিন তরুণ
দৈনিক কালেরকণ্ঠ দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘‘অভিনন্দন! সাহসী তিন তরুণ''৷ পত্রিকাটির কথায়, চট্টগ্রামের তিন তরুণ বাহাদুর আলম, নূর হোসেন রুবেল এবং মিসবাউল ইসলাম জীবনের ঝুঁকি নিয়ে মঙ্গলবার রাতে তিন ছিনতাইকারীকে ধরে ফেলে৷ চট্টগ্রাম পুলিশ বুধবার এই তিন তরুণকে সাহসী উদ্যোগের জন্য পুরস্কার দিয়েছে৷
http://www.dw-world.de/dw/article/0,,5824519,00.html?maca=ben-standard_feed-ben-615-xml
No comments:
Post a Comment