
জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের রয়েছে একটি বিশেষ ক্যাম্পাস সংস্করণ। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করেই এই সংস্করণটি বাজারে ছাড়ে মজিলা ফায়ারফক্স। মজিলা ক্যাম্পাস সংস্করণের উল্লেখযোগ্য কিছু ফিচার নিয়ে আজ আলোচনা করা হলো।
স্টামবিলপন : সাধারণত আগ্রহের বিষয়বস্তুর ওপর কোনো ওয়েবসাইট খুঁজে পেতে ইন্টারনেটের বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাহায্য নেই আমরা। অনেক সময় দেখা যায়, সার্চ ইঞ্জিনের মাধ্যমে মানসম্পন্ন ওয়েবসাইট খুঁজে পাওয়া সম্ভব হয় না। ফায়ারফক্স ক্যাম্পাস সংস্করণে রয়েছে দরকারি ওয়েবসাইট খুঁজে পাওয়ার এক অসাধারণ টুল। টুলটির নাম stumpleupon। এই টুলটির মাধ্যমে খুব সহজেই খুঁজে বের করা যাবে আগ্রহের বিষয়বস্তুর ওপর অসাধারণ সব ওয়েবসাইট। stumpleupon মজিলা ফায়ারফক্সে পাশাপাশি ইন্টারনেট এঙ্প্লোরারেও ব্যবহার করা যাবে। stumpleupon ডাউনলোড এবং এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে ক্লিক করুন_http:// www.stumpleupon.com
ফক্সিটিউন : বেশির ভাগ ছাত্রছাত্রীই কম্পিউটারে কাজ করা বা ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় গান শুনতে পছন্দ করেন। তাদের জন্য মজিলা ফায়ারফক্সে ক্যাম্পাস সংস্করণে রয়েছে foxytunes. এতে বিভিন্ন ধরনের মিডিয়া প্লেয়ার নিয়ন্ত্রণের পাশাপাশি আপনাকে গানের লিরিক, অ্যালবামের প্রচ্ছদ, ভিডিও ইত্যাদি খুঁজে পেতে সাহায্য করবে। foxytunes এর মাধ্যমে প্রায় চলিলশটির বেশি মিডিয়া প্লেয়ার নিয়ন্ত্রণ করা যায়। এর মাঝে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, আইটিউনস, রিয়েল প্লেয়ার, মিউজিক জুকবক্স, উইন্যাম্প, ইয়াহু মিউজিক জুকবক্স, জেট অডিও ইত্যাদি।
ফায়ারফক্সের পাশাপাশি ইন্টারনেট এঙ্প্লোরারেও ফক্সিটিউনস ব্যবহার করা যাবে। foxytunes এর ডাউনলোড এবং এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে ক্লিক করুন : http://www.foxytunes.com
জোটিরো : তথ্য খোঁজার ব্যাপারে সহায়তা করার জন্য ফায়ারফক্সে ক্যাম্পাস সংস্করণে রয়েছে zotero ফিচার। এই zotero ফিচারটি ইন্টারনেট দুনিয়ায় ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা সহায়ক টুল হিসেবেই বেশি পরিচিত।
গবেষণা সহায়ক তথ্য খুঁজে পেতে এই সফটওয়্যার টুলটি অসাধারণ। এর মাধ্যমে খুব সহজেই ইন্টারনেট থেকে গবেষণা সম্পর্কিত বিভিন্ন তথ্য (লেখা, ওয়েবপেইজ কিংবা ছবি) খুঁজে বের করে ভবিষ্যতে ব্যবহারের জন্য তা zotero লাইব্রেরিতে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন। zotero -এর নির্মাতা হচ্ছে জর্জ ম্যাসন ইউনিভার্সিটির সেন্টার ফর হিস্টোরি এন্ড নিউ মিডিয়া। জোটিরো ইনস্টল করতে আপনার কম্পিউটারে নূ্যনতম ফায়ারফক্স ২ সংস্করণ থাকতে হবে। এর আগের সংস্করণগুলোতে zotero ব্যবহার করা যাবে না। জোটিরো ডাউনলোড এবং এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন : http://www.zotero.org
চুন্দর হইচে বাইয়া...।।
ReplyDeleteসুন্দর...
ReplyDelete