ঢাকা, ১৩ জুলাই (আরটিএনএন ডটনেট)-- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকে হাইকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে একই এলাকা থেকে অপর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুটি মামলায় হাইকোর্টে জামিন নিতে আসলে পৃথক মামলায় বিকালের দিকে জামায়াতের এই শীর্ষ দুইনেতাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাদেরকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদও কারাবন্দি রয়েছেন। |
No comments:
Post a Comment