গত ৭ জুন রেডিও তেহরান "বাংলাদেশে 'উলফা'র এক গুরুত্বপূর্ণ সদস্য গ্রেফতার" এই শিরোনামে খবর প্রকাশ করে যে ভারতের জি নিউজ বাংলাদেশের একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে এই খবর পরিবেশন করেছিল। কিন্তু বাংলাদেশের র্যাব বলেছে তারা নাকি ১৬ তারিখে উলফা নেতাকে গ্রেফতার করেছে। এই হলো বাংলাদেশের অবস্থা। হায়রে জাতি!!!!সরকার যা করছে তাতে মনে হচ্ছে এখন ভারতের গোলামী করা ছাড়া আর উপায় নাই। নিচে পুরা খবরটা
পড়ুন...
৭ জুন (রেডিও তেহরান): বাংলাদেশে ভারতের অসম রাজ্যের গেরিলা সংগঠন উলফার একজন গুরুত্বপূর্ণ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ভারতের জি নিউজ বাংলাদেশের একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে আজ এই খবর পরিবেশন করেছে। খবরে বলা হয়েছে, রঞ্জন চৌধুরী ওরফে মাসুদ রঞ্জন চৌধুরী নামের উলফার এই সদস্যকে শেরপুর জেলার রুপা নার্সিং হোম থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি রুপা নার্সিং হোমে চিকিৎসাধীন ছিলেন বলে খবরে বলা হয়েছে। তবে কী ধরণের অসুখের জন্য তার চিকিৎসা চলছিলো খবরে তা উল্লেখ করা হয়নি। আটক রঞ্জন চৌধুরীকে ভারতের কাছে হস্তান্তর করা হবে। এদিকে ভারত সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার লতাকুড়া গ্রাম থেকে টেলিফোনে রঞ্জন চৌধুরীর স্ত্রী সাবিত্রী সাংমা তার গ্রেফতার হওয়ার কথা স্বীকার করেছেন।
http://bangla.irib.ir/index.php/2010-04-21-08-29-09/2010-04-21-08-29-54/18865-2010-06-07-09-48-09.html
ভাই কিছু বলার দরকার নাই, বললে কিন্তু রিমান্ড!!!
ReplyDelete