Tuesday, July 06, 2010

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২ গ্রুপের দফায় দফায় সংঘর্ষঃ আসলে এটা কোন ঘটনাই না!

আপনারা কি আজ ‘নয়াদিগন্ত’ খবরের কাগজ পড়েছেন?

না পড়ে থাকলে খুব ভালো কথা! এইটা ১টা ফালতু পত্রিকা! আরে বাপ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের নিজেদের মধ্যে কিঞ্ছিৎ ঝামেলা না হয় হয়েছেই, তাই বলে কি এই খবরটা ছাপতে হবে নাকি? ভাই, আপনারাই বলেন, আজাইরা না?

যেহেতু আমরা এখন ক্ষমতায়, হালকা-পাতলা দাপট না হয় দেখালামই আমরা, তাই বলে কি সব কিছু জনগনের জানার দরকার আছে? আমাদের নামে অভিযোগ করা হয়েছে যে, আমরা নাকি ভি.সি. এবং প্রক্টরকে লাঞ্চিত করেছি। আজব! আমরা জাস্ট উনাদেরকে গালিগালাজ করেছি আর কলার ধরে জুনিয়র পোলাপাইনেরা ২/১টা চর/থাপ্পর দিয়েছে। আরে ভাই, ওরা তো জুনিয়র, তাই বোঝে নাই। তাহলে এতে লাঞ্চনার কি হল?

ভাই, ঘটনা আসলে কিছুই না। আমাদের ২টা গ্রুপের নিজেদের মধ্যে একটু ঝামেলা আছে (এটা আর এমন কি? সব দলেরই এরকম একটু-আধটু থাকে!), আমরা ২ গ্রুপই মনে করেন টুকটাক একটু আধিপত্য বিস্তার-টিস্তার করতে চাই আর কি। এটা আর এমন কি? হতেই পারে এমনটা, তাই না? তো এই নিয়েই মনে করেন হালকা-পাতলা একটু মারামারি, কোপাকুপি। পোলাপাইনেরা অবশ্য ডাক্তার, নার্স কাউকেই ছাড়ে নি। আসলে ভাই কোপ শুরু হলে কি আর মনে থাকে যে সামনে কে আছে? মাথা কি ঠান্ডা রাখা যায়? যায় না। এই তো ঘটনা, এ আর এমন কি?

কিন্তু ভাই দেখেন, ‘নয়াদিগন্ত’ কি কাজটাই না করল! এই দিক দিয়ে আমাদের ‘প্রথম আলো’ খুব ভাল। কিছু ছাপানোর আগে ওরা আমাদের জিজ্ঞাসা করে নেয়!

যাই হোক, খবদ্দার ‘নয়াদিগন্ত’ পড়বেন না! আমি নিচে link দিচ্ছি, সবাইকে বলে দিয়েন যেন কেউ এসব না পড়ে, কেমন?

http://www.dailynayadiganta.com/fullnews.asp?News_ID=220356&sec=1

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ওরে না রে...বুল্লেই তো বুলবেন বুলছি...হ্যার লায়গা কিছু বুললাম না। Next time...কিন্তু বুল্যাই ছারবো!!!!

    ReplyDelete
  3. আপনি তো ভাই ফালতু পোলাপাইনের মতো কথা বলছেন। শুধু নয়াদিগন্ত একাই এই খবর ছাপাই নাই। আপনার ভাল পত্রিকা "প্রথম আলো" ই সবার আগে এই খবর প্রকাশ করেছে। আর সব পত্রিকার ছবি গুলাতো প্রথম আলোর সাংঘাতিক দারাই তুলা। তাইলে সেতাই আগে আপনি পড়া বন্ধ করুন। আপনার মত পাঠক নয়াদিগন্ত পত্রিকার দরকার নাই।

    ReplyDelete